ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা

বিএনপি নির্বাচনে অংশ নিলে ক্ষমতাসীনদের অস্তিত্ব থাকবে না : ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি নির্বাচনে অংশ নিলে ক্ষমতাসীনদের কোনো অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির শীর্ষ নেতারা। তারা বলেন, ভরাডুবি আঁচ করতে পেরেই বেগম জিয়াকে জামিনে মুক্তি দেয়া হচ্ছে না। জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলনেই সরকারের পরিবর্তন হবে বলেও মন্তব্য করেন তারা। রাজধানীতে আজ পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা এ কথা বলেন।

একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাহারের দাবিতে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে যোগ দিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, জাতীয় ঐক্যের আন্দোলনেই পরিবর্তন হবে সরকারের।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এটা একটা জাতীয় ঐক্য। যেখানে সকল দলমত নির্বিশেষে এ জাতীয় ঐক্যের মাধ্যমে এ সরকারের পরিবর্তন করা হবে। সেই সঙ্গে সরকারকে বাধ্য করা হবে সংলাপে বসতে। এ ছাড়া সরকারকে বাধ্য করা হবে সংসদ ভেঙে দিতে, এবং একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’ র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি নির্বাচনে গেলে সরকারের ভরাডুবি হবে। তারা ইতিমধ্যে জেনে গেছে ২০ দলীয় জোট যদি নির্বাচনে যায়, বেগম খালেদা জিয়া নির্বাচনে যায় তাহলে সরকারের কোনো অস্তিত্ব থাকবে না।

সংসদ বহাল রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলেও মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, পার্লামেন্ট বহাল রেখে নির্বাচন কোনভাবে সুষ্ঠুভাবে করা সম্ভব নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ আর রহমানকে অতিথি করায় বিজেপি নেতার তোপের মুখে কপিল শর্মা

বিএনপি নির্বাচনে অংশ নিলে ক্ষমতাসীনদের অস্তিত্ব থাকবে না : ফখরুল

আপডেট সময় ০৯:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮