ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

মিষ্টি খেলেও বাড়বে না ওজন

আকাশ নিউজ ডেস্ক: 

স্বাস্থ্য সচেতন মানুষের কাছে ডায়েটিং বড় পরিচিত একটি শব্দ। বাইরের খাবারের টানে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা হয় না একদমই। তা বলে কি খাওয়া ছেড়ে দেবেন?

ডায়াবেটিস থাকে, তা হলে তো কথাই নেই। কিন্তু তার মানে কি মিষ্টি খাওয়া ছেড়ে দেবেন। একদমই না।

আপনি জানেন কি? কিছু মিষ্টি আছে যা খেলে কখনোই আপনার ওজন বাড়বে না। আসুন জেনে নেই এমন দুইটি মিষ্টির রেসিপি।

আম ক্ষীর

উপকরণ

আমের ঘন ক্বাথ ১ কাপ, স্কিমড মিল্কের দুধ দেড় কাপ, সুইটনার স্বাদমতো, চায়না গ্রাস ১ টেবিল চামচ।

প্রণালী

প্রথমেই দুধ ঘন করে নিন যাতে পরিমাণে এক কাপ মতো হয়। এবার ঘন দুধের মধ্যে চায়না গ্রাস দিন গরম অবস্থায়। হালকা ঠাণ্ডা হলে আমের ক্বাথ ও সুইটনার মিশিয়ে ভাল করে নিক্সারে ব্লেন্ড করে নিন।

এবার এই মিশ্রণ ছোট ছোট বাটিতে ঢেলে দিন। ফ্রিজে ঠাণ্ডা করে সেট করে নিন। সার্ভ করার সময় এক একটা বাটি আস্তে করে প্লেটের উপর উল্টে দিয়ে সার্ভ করুন। এটি দেখতে পুডিংয়ের মতো ও খেতেও দারুন সুস্বাদু হয়। ইচ্ছে হলে আমের টুকরো দিয়েও পরিবেশন করতে পারেন।

স্ট্রবেরি সন্দেশ

স্ট্রবেরির স্বাদ ও গন্ধ ভাল লাগে না এরকম মানুষ খুব কমই আছেন। তাই আজ আপনাদের জন্য রইল স্ট্রবেরির স্বাদে সন্দেশের রেসিপি।

উপকরণ

স্কিমড মিল্কের ছানা ২ কাপ, স্ট্রবেরি পাল্প ১ কাপ , সুজি ১ চা চামচ, সুইটনার স্বাদমতো।

প্রণালী

ছানা ভাল করে পিষে নিন। দেখবেন যেন কোনও ঢেলা না থাকে। সঙ্গে বাকি উপকরণ ভাল করে মিশিয়ে নিন। এবার ছানার মিশ্রণ একটি চৌকো কৌটোয় ভরে প্রেশার কুকারে তিনটি স্টিম দিয়ে নিন।

একদম ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হলে ৫-৬ ঘন্টা ফ্রিজে রাখুন। সন্দেশ সেট হয়ে গেলে চৌকো করে কেটে নিয়ে পরিবেশন করুন। ইচ্ছা হলে চ্যাপ্টা করেও বানাতে পারেন। সঙ্গে এক স্লাইস পাতলা করে কাটা ফ্রেশ স্ট্রবেরি দিয়েও পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

মিষ্টি খেলেও বাড়বে না ওজন

আপডেট সময় ০৮:২৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮