ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুতা চুরির জন্য পরিণীতি চোপড়া পেলেন ১ কোটি ডলার!

আকাশ বিনোদন ডেস্ক:

বিয়ের দিনক্ষণ ঘনিয়ে আসছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের। বিয়ের জন্য তারা প্রস্তুত থাকলেও হবু বরের জুতা চুরির জন্য প্রস্তুত হয়ে আছে প্রিয়াঙ্কা চোপড়া চাচাতো বোন পরিণীতি চোপড়া।

জোনাসের জুতা চুরি করবেন পরিণীতি। তা এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু সেই জুতা ফিরে পাওয়ার জন্য দুলাভাইয়ের কাছে কতটা দাবি করতে পারেন শ্যালিকা?

নিউজ এইটিনকে পরিণীতি চোপড়া জানিয়েছেন, নিক জোনাসের সঙ্গে এরই মধ্যে তারা আলোচনা করেছেন। বিয়েতে তিনি জুতা চুরি করবেন, আর সেই জুতা ফিরে পাওয়ার জন্য নিক জোনাসকে ৫০ লাখ ডলার (৪১ কোটি ৯১ লাখ টাকা) দিতে হবে। জবাবে নিক তাকে জানিয়েছেন, তিনি এর জন্য ১ কোটি ডলার দিতে প্রস্তুত আছেন।

আর তা শুনে শ্যালিকা পরিণীতি চোপড়া তো মহা খুশি। শ্যালিকা পরিণীতি চোপড়ার সঙ্গে দারুণ ভাব নিক জোনাসের।

ভারতে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা চুরি করে লুকিয়ে রাখা অনেক পুরোনো রীতি। পরে লুকিয়ে রাখা জুতা ফিরে পাওয়ার জন্য মোটা অঙ্কের অর্থ কিংবা উপহার দাবি করেন শ্যালিকারা।

বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপতারকা নিক জোনাসের বিয়ের তারিখ নাকি চূড়ান্ত হয়েছে। তাদের দুজনের কাছের একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর যোধপুরে ধুমধাম করে তাদের বিয়ে হবে।

জানা গেছে, যোধপুরের বিখ্যাত বিয়ের ভেন্যু উমেদ ভবন প্যালেসে হবে তাঁদের বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠান। ৩০ নভেম্বর থেকে শুরু হবে বিয়ের উত্সব। আর তা চলবে তিন দিন।

প্রিয়াঙ্কা ও নিক এরই মধ্যে যোধপুর গিয়েছিলেন। বিশ্বের ব্যয়বহুল যত বিয়ে হয়, সেগুলোর অন্যতম ভেন্যু ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেস। এত বড় রাজকীয় ভেন্যুতে অনুষ্ঠান হলেও বেশি লোককে দাওয়াত দিচ্ছেন না এই তারকা জুটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জুতা চুরির জন্য পরিণীতি চোপড়া পেলেন ১ কোটি ডলার!

আপডেট সময় ০৮:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮