ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

চক্রান্ত বাদ দিয়ে নির্বাচনের মাঠে আসুন: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেতা মওদুদ ও ড. কামাল হোসেনদের মুখে গণতন্ত্র ও নির্বাচনের কথা শোভা পায় না। কারণ তারা জঘন্য অপরাধীদের পক্ষ নিয়েছেন।

তিনি বলেন, অপরাধীদের বের করার চক্রান্ত, অস্বাভাবিক সরকার তৈরির চক্রান্ত, নির্বাচন বানচালের চক্রান্ত বাদ দিয়ে নির্বাচনের মাঠে আসুন। নির্বাচনে মন্ত্রীরা জিতবেন নাকি মওদুদ সাহেবরা জিতবেন সেটা নির্বাচনের মাঠেই প্রমাণ হবে।

নিরপেক্ষ নির্বাচন হলে বর্তমান সরকারের একজন মন্ত্রীও জয়লাভ করতে পারবে না- বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইনু এসব কথা বলেন। শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজে মাঠে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী বলেন, কোনো দিন কোনো রাজনীতিবিদ এসব জঘন্য অপরাধীদের পক্ষ নিতে সাহস করেননি। এমনকি বিএনপি নেতারাও খালেদা জিয়ার যখন সাজা হয়েছে, তারা সাজা মাথা পেতে নিয়েছেন এবং আদালতে আপিলও করেছেন।

‘সেই খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবি বিএনপিও করেনি কিন্তু কামাল সাহেবরা করলেন। সুতরাং জঘন্য অপরাধী এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়ার মুক্তির যদি ১ নম্বর শর্ত হয়, বাংলাদেশে সেই শর্ত পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়।’

এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফসহ দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চক্রান্ত বাদ দিয়ে নির্বাচনের মাঠে আসুন: ইনু

আপডেট সময় ০৫:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮