ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এরশাদের ১৮ দফা ইশতেহার

অাকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ থেকে ১৮ দফা ইশতেহার ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

‘সুশাসনের লক্ষ্যে ও জাতির মুক্তির পথে’ ঘোষিত এই ১৮ দফার মধ্যে প্রাদেশিক সরকার গঠন করে প্রশাসনের বিকেন্দ্রীকরণ, নির্বাচন পদ্ধতি ও নির্বাচন কমিশনের সংস্কার ও পুনর্গঠন এবং সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি রয়েছে এরশাদের।

এছাড়া পূর্ণাঙ্গ উপজেলা প্রশাসন ব্যবস্থা প্রণয়ন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, শিক্ষা পদ্ধতির সংস্কার, শান্তি ও নিরাপত্তার সহাবস্থানে রাজনৈতিক পরিবেশ তৈরি করা ও শিল্প খাতের অগ্রগতি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এরশাদের ইশতেহারে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের ‘শক্তিমত্তার’ জানান দিতে শনিবার সোহরাওয়ার্দীতে এরশাদ নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের এই মহাসমাবেশের আয়োজন করে।

জাতীয় পার্টির নেতারা বলেছেন, ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি এবং নেতা-কর্মীদের চাঙ্গা করাই তাদের এ মহাসমাবেশের উদ্দেশ্য।

এই মহাসমাবেশ ঘিরে গত কয়েক দিন ধরেই দলীয় নেতাদের ছবিসহ ‘চলো চলো, ঢাকা চলো’ স্লোগানে পোস্টার ও ব্যানার দেখা যাচ্ছিল ঢাকার বিভিন্ন রাস্তায়।

গত ৮ সেপ্টেম্বর জাতীয় পার্টির এক যৌথসভায় এরশাদ ৬ অক্টোবর সোহরাওয়ার্দীতে এই মহাসামবেশ করার ঘোষণা দিলেও তার সিঙ্গাপুর সফর এবং বিভিন্ন জেলা ও মহানগরের সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচির কারণে মহাসমাবেশের তারিখ পিছিয়ে ২০ অক্টোবর নতুন তারিখ রাখা হয়।

সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই মহাসমাবেশ মঞ্চে এরশাদের পাশেই রয়েছেন পার্টির সিনিয়র কো চেয়ারম্যান সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং কো চেয়ারম্যান জি এম কাদের। এছাড়া জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ সভাপতিমণ্ডলীর সদস্যরা এবং জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, জাতীয় ইসলামী মহাজোটের নেতারাও সমাবেশে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এরশাদের ১৮ দফা ইশতেহার

আপডেট সময় ০৪:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮