ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চিরশয্যা নিতে নিজ শহরে আইয়ুব বাচ্চু

আকাশ বিনোদন ডেস্ক: 

দেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ নিজ শহর চট্টগ্রামে আনা হয়েছে। বাদ আসর জানাজা শেষে মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

বেসরকারি একটি এয়ারলাইন্সের ফ্লাইটে ১০টা ৫০ মিনিটে আইয়ুব বাচ্চুর মরদেহ শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়।

আজ বাদ আসর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে তার চতুর্থ নামাজে জানাজা। এর আগে তার মরদেহে শ্রদ্ধা জানাবেন নিজ শহরের মানুষেরা।

জানাজা শেষে বিকালে চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন প্রখ্যাত এই সংগীতশিল্পী।

গত বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আইয়ুব বাচ্চু। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শ্রদ্ধা জানান সর্বস্তরের জনতা। পরে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা। এতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

পরে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হয় মগবাজারে তার নিজের স্টুডিও এবি কিচেনে। দ্বিতীয় জানাজা হয় চ্যানেল আই প্রাঙ্গণে। পরে তার মরদেহ রাখা হয় হিমঘরে।

আইয়ুব বাচ্চুর ছেলে ও মেয়ে দেশের বাইরে থাকায় তাকে সমাহিত করতে দুই দিন দেরি হয়।

আইয়ুব বাচ্চু ১৯৬২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডদলের মাধ্যমে তিনি গানের জগতে আসেন। ১৯৮০ সালের দিকে তিনি ‘সোলস’ ব্যান্ডের সঙ্গে গান করতেন। এই দলটির সঙ্গে তিনি ১০ বছর যুক্ত ছিলেন। পরে ১৯৯১ সালে তিনি ‘এলআরবি’ গঠন করেন। ক্যারিয়ারে মোট ১৬টি একক অ্যালবাম করেছেন আইয়ুব বাচ্চু। ব্যান্ড অ্যালবাম করছেন ১২টি। এর মধ্যে তার গাওয়া হিট গানের সংখ্যা প্রচুর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

চিরশয্যা নিতে নিজ শহরে আইয়ুব বাচ্চু

আপডেট সময় ০২:০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮