ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা যারা নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না,তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না. : সালাহউদ্দিন কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ২-০ গোলে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ

সোহরাওয়ার্দীতে চলছে জাপার মহাসমাবেশ

অাকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার সকাল ১০টার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই মহাসমাবেশ।

সমাবেশে হুসেইন মুহম্মদ এরশাদ, রওশন এরশাদসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। এছাড়া এরশাদের নেতৃত্বাধীন জাতীয় জোটের নেতারাও উপস্থিত আছেন। এরশাদের ‘গুরুত্বপূর্ণ’ ভাষণের অপেক্ষায় আছেন নেতাকর্মীরা।

শনিবার ভোর থেকেই দেশের নানা প্রান্ত থেকে বাস বোঝাই করে নেতাকর্মীরা রাজধানীতে আসতে থাকেন। খণ্ড খণ্ড মিছিলসহ নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আনে। এতে আশপাশের রাস্তায় সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়।

নির্বাচনের আগের নিজেদের সামর্থ্য দেখাতেই জাতীয় পার্টি এই সমাবেশের ডাক দিয়েছে। স্মরণকালের বৃহত্তর সমাবেশ করার দাবি করেছেন জাপা নেতারা। দুপুরের মধ্যেই সমাবেশ শেষ হবে বলে জানিয়েছেন তারা।

মহাসমাবেশ সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এর আগে বিবৃতিতে এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। পার্টির নির্দেশনা নিয়ে সর্বস্তরের নেতাকর্মীদের মহাসমাবেশের পর দেশব্যাপী কাজ শুরু করতে হবে।

বিবৃতিতে এরশাদ বলেন, গণতান্ত্রিক শাসন বহাল রাখা এবং দেশে সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য একটি জনপ্রিয় সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। জাতীয় পার্টি এখন নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, জরুরি বৈঠক ডেকেছে আইসিসি

সোহরাওয়ার্দীতে চলছে জাপার মহাসমাবেশ

আপডেট সময় ০২:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮