ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত আইয়ুব বাচ্চু

আকাশ বিনোদন ডেস্ক: 

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বশ্রেণির মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। তার মরদেহ এখন জাতীয় ঈদগাহে নেয়া হয়েছে। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আইয়ুব বাচ্চুর মরদেহে শ্রদ্ধা জানায় সর্বস্তরের জনতা। সেখানে ভিড় করেন আইয়ুব বাচ্চুর ভক্ত ও অনুসারীরা। সেখানে প্রিয় শিল্পীকে ফুলেল শ্রদ্ধা জানান ভক্তরা।

সময়-স্বল্পতার কারণে কয়েক হাজার মানুষ শ্রদ্ধা নিবেদন করতে পারেননি। প্রিয় শিল্পীকে শেষবার দেখতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে মানুষের ঢল নামে শহীদ মিনার এলাকায়।

বেলা ১২টা ৩৫ মিনিটে একটি লাশবাহী গাড়িতে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় ঈদগাহে। সেখানে বাদ জুমা প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পরে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হবে মগবাজারে তার নিজের স্টুডিও এবি কিচেনে। পরে দ্বিতীয় জানাজা হবে চ্যানেল আই প্রাঙ্গণে। পরে তার মরদেহ রাখা হবে হিমঘরে।

শনিবার চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে আইয়ুব বাচ্চুর মরদেহ। সেখানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন প্রখ্যাত এই সংগীতশিল্পী।

কিংবদন্তি এই সংগীতশিল্পী গতকাল বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

আইয়ুব বাচ্চু ১৯৬২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডদলের মাধ্যমে তিনি গানের জগতে আসেন। ১৯৮০ সালের দিকে তিনি ‘সোলস’ ব্যান্ডের সঙ্গে গান করতেন। এই দলটির সঙ্গে তিনি ১০ বছর যুক্ত ছিলেন। পরে ১৯৯১ সালে তিনি ‘এলআরবি’ গঠন করেন। ক্যারিয়ারে মোট ১৬টি একক অ্যালবাম করেছেন আইয়ুব বাচ্চু। ব্যান্ড অ্যালবাম করছেন ১২টি। এর মধ্যে তার গাওয়া হিট গানের সংখ্যা প্রচুর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত আইয়ুব বাচ্চু

আপডেট সময় ০১:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮