ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

ঐক্যফ্রন্টের দাবি ও লক্ষ্য কূটনীতিকদের জানালেন ড. কামাল

অাকাশ জাতীয় ডেস্ক: 

জোটের সাত দফা দাবি ও ১১ লক্ষ্য নিয়ে নিজেদের ভাবনার বিষয়টি কূটনীতিকদের সামনে তুলে ধরেছেন বিশিষ্ট আইনজীবী ও নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের চেয়ারম্যান ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল লেক শোরে বিকাল তিনটা থেকে সোয়া চারটা পর্যন্ত কূটনীতিকদের ব্রিফ করা হয়। এ সময় কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জোটের নেতারা।

এ সময় যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইইউভুক্ত দেশগুলোসহ ২০ থেকে ২৫টি দেশের কূটনীতিক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বৈঠকের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল :

সভায় থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেছি, এর বেশি কিছু বলা যাবে না।

সভার পর জোট শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব সাংবাদিকদের বলেন, আজকে আমরা শুধু বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনার-কূটনৈতিকদের সঙ্গে রুদ্ধদ্বার মতবিনিময় করেছি। অত্যন্ত সফলভাবে এই মতবিনিময় সম্পন্ন হয়েছে।

মাহমুদুর রহমান মান্না ও মওদুদ আহমদ :

তিনি বলেন, আমদের শীর্ষ নেতা জাতীয় ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেন ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য সম্পর্কে ব্যাখ্যা করেছেন। তাদের প্রশ্নের জবাবও তিনি দিয়েছেন।

জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, নজরুল ইসলাম খান, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা :

এছাড়াও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, তার স্ত্রী তানিয়া রব, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক হয়। সেই বৈঠকে জোটের লক্ষ্য ও দাবির বিষয়ে কূটনীতিকদের ব্রিফ করার সিদ্ধান্ত হয়।

বৈঠকে আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা :

খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক চলে। পরে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

গত ১৩ অক্টোবর গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

ঐক্যফ্রন্টের দাবি ও লক্ষ্য কূটনীতিকদের জানালেন ড. কামাল

আপডেট সময় ০৯:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮