ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আসছে নতুন বিকল্পধারা

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির ময়দানে চলছে ভাঙা-গড়ার খেলা। এবারের খেলায় মাঠে নেমেছে সম্প্রতি জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়া যাওয়া সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন বিকল্পধারার ঘোষণা আসছে।

জানা গেছে, অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে বহিষ্কার করে এ দলটির সভাপতি হচ্ছেন দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. নূরুল আমীন বেপারী। শাহ আহমেদ বাদল হবেন মহাসচিব। আর জানে আলম থাকবেন যুগ্ম মহাসচিব হয়ে।

সংবাদ সম্মেলন থেকে বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানকে দল থেকে বহিষ্কার করে ৭১ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা দেয়া হবে।

নতুন এ অংশের নেতারা বলছেন, তাদের নেতৃত্বাধীন বিকল্পধারা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেই থাকবে। সারা দেশে দলটির নেতাকর্মীরা নতুন নেতৃত্বের বিকল্পধারার জন্য অপেক্ষা করছে। পরিবেশ-পরিস্থিতি বুঝে নির্বাচনের আগেই কাউন্সিল করবে জানিয়ে দলটির একাধিক নেতা বলছেন, নতুন উদ্যমে শুরু হওয়া বিকল্পধারা বাংলাদেশ জাতীয় নির্বাচনের আগেই কাউন্সিল করে কমিটি দেবে। তবে যদি কোনো কারণে তা সম্ভব না হয় তবে নির্বাচনের পরে কাউন্সিল হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আসছে নতুন বিকল্পধারা

আপডেট সময় ০৮:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮