ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বি. চৌধুরীর চা চক্রে ন্যাপ-এনডিপির একাংশ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে দেখা করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়া ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির(এনডিপি) একাংশ।

বৃহস্পতিবার বিকাল ৪টায় বি. চৌধুরীর বারিধারার বাসায় এই সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন ন্যাপের একাংশের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। তিনি যুগান্তরকে বলেন, বিকালে আমরা চা চক্রে যাচ্ছি। সেখানে চলমান রাজনীতি নিয়ে আলোচনা হবে।

গত ১৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যাপ ও এনডিপি ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয়। তবে পরবর্তীতে তাদের একটি অংশ জোটে থাকার কথা জানিয়েছে। এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলটির জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য আবদুল মুকাদ্দিমকে নতুন চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মো. ওসমান গনি পাটোয়ারীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।

তাদের নেতৃত্বেই দলটি ২০ দলীয় জোটে থাকবে বলে জানা গেছে।

এছাড়া বাংলাদেশ ন্যাপের সাংগঠনিক সম্পাদক এমএন শাওন সাদেকীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়াকে বহিষ্কার করা হয়েছে। শাওনের নেতৃত্বে ন্যাপের অংশটি ২০ দলে থাকবে।

অন্যদিকে দীর্ঘদিন আলোচনা, বৈঠক করে শেষ পর্যন্ত বিকল্পধারা ছাড়াই গত ১৩ অক্টোবর শনিবার বিএনপি, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়।

বিকল্পধারার সঙ্গে জোট প্রসঙ্গে জেবেল রহমান গাণি বলেন, আমরা তাদের কাছে জানতে চাইব তারা যে জোট করতে যাচ্ছে তার লক্ষ্য কী হবে, কী প্রক্রিয়ায় ঐক্য হবে। তবে তাদের সঙ্গে আলাপ আলোচনায় যাব। আলোচনা সফল হলে ঐক্যের চেষ্টা হবে। নির্বাচন অনেক কাছে। এখন যা হবে সব নির্বাচন কেন্দ্রিক জোট।

খোন্দকার গোলাম মোর্ত্তজা আজকের চায়ের দাওয়াত প্রসঙ্গে বলেন, দাওয়াত পেয়েছেন, তিনিও যাবেন। সেখানে বিকল্পধারার সঙ্গে নতুন জোট নিয়ে আলোচনা হলে সেখানে যোগ দেওয়ার ব্যাপারে নিজেদের দলে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বি. চৌধুরীর চা চক্রে ন্যাপ-এনডিপির একাংশ

আপডেট সময় ০৫:৪৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮