ঢাকা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ পূর্বাচলে প্লট দুর্নীতি, দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় দুধ দিয়ে গোসল করিয়ে আ’লীগ কর্মীকে দলে নিলেন বিএনপি প্রার্থী ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক : রিজভী জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর তারেক রহমানের খুলনার সমাবেশে নেতাকর্মীদের ঢল বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন

জিয়া চ্যারিটেবল মামলার রায় আগেই লেখা হয়েছে: নজরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী ২৯ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ের দিন নির্ধারণ করা হয়েছে। ২৯ তারিখ কেন? তারা চাইলে কালকেও রায় দিতে পারেন। কারণ রায় তো আগেই লেখা হয়ে গেছে।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. এম এ হাদীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভা হয়।

নজরুল ইসলাম খান বলেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা যারা লুট করেছে তাদের কী বিচার হয়েছে? তাদের বিচার দ্রুত করার সরকারের কোনো আগ্রহ নেই। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবিল ট্রাস্টের ৩ কোটি টাকার অভিযোগ। এই রায় আগামী ২৯ অক্টোবর দেয়া হবে।

তিনি বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। সরকারি ডাক্তারদের সুপারিশে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। আত্মপক্ষ সমর্থনের জন্য কোর্টে যাওয়ার সামর্থ্য নেই তার। তবে সরকারের দাবি প্রেক্ষিতে আদালত বলে দিয়েছেন তার অনুপস্থিতিতেই বিচার চলবে। তবে আমাদের আইনজীবীরা বলেছিলেন যে, তাকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবেন। কিন্তু কোনো কথা শোনা হয়নি।

নেতাকর্মীদের উদ্দেশ করে নজরুল ইসলাম বলেন, বর্তমান অবস্থা চলতে পারে না। এমন একটা বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। ৫ কোটির টাকার মালিক এখন ৫ হাজার কোটি টাকার মালিক। আর ৫০০ টাকার মালিক এখন গরিব। এই চরম বৈষম্যের দেশ আমরা চাইনি। এর পরিবর্তনের পথ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণরায়। এ জন্য আমাদের জনগণের কাছে যেতে হবে।

ইভিএম প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, ভারতে একটা ইভিএম কিনতে বাংলাদেশের টাকায় ২১ হাজার ৫০০ টাকা খরচ হয়। আমাদের দেশে বুয়েট ইভিএম মেশিন তৈরি করেছে। এর দাম ২২ থেকে ২৪ হাজার টাকা। আর এই ইভিএম মেশিন আমাদের সরকার বিদেশ থেকে কিনছে ২ লাখ ৩৪ হাজার টাকায়! অর্থাৎ ১১ গুণ বেশি দামে। এখন তো লুটপাট ছাড়া আর কিছুই হচ্ছে না। সরকারের এর সন্তোষজনক জবাব দেয়া উচিত।

আলচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, ড্যাবের নেতা অধ্যাপক এম এ কুদ্দুস, অধ্যাপক ডা. আবদুর মান্নান মিয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি

জিয়া চ্যারিটেবল মামলার রায় আগেই লেখা হয়েছে: নজরুল

আপডেট সময় ০৯:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮