ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ড. কামাল হোসেন মাথা নয়, বিএনপি-জামায়াতের লেজ: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক: 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারবিরোধী ঐক্য নিয়ে সব ভাবভঙ্গি দেখার পর আবিষ্কার হলো ড. কামাল হোসেন ঐক্য ফ্রন্টের মাথা নয়, বিএনপি-জামায়াতের লেজ।

বুধবার বেলা ১১টার দিকে তার নির্বাচনী এলাকা মিরপুর উপজেলার তালবাড়িয়া স্কুল মাঠে এক সুধী সমাবেশে যোগদানের আগে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

জাসদের সভাপতি ইনু বলেন, ‘এ মুহূর্তে যে ঐক্যটা হয়েছে সেটা ঐক্য নয়, বিএনপিকে ক্ষমতায় বসানো। আর বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে হচ্ছে রাজাকার-জঙ্গির কাছে দেশটাকে ইজারা দেয়া।’

তথ্যমন্ত্রী ২১ আগস্টের গ্রেনেড হামলা প্রসঙ্গে বলেন, ‘১৪ বছর ধরে গ্রেনেড হামলার মামলা চলেছে। উন্মুক্ত আদালতে, শতাধিক লোকের সাক্ষী ও চুলচেরা বিশ্লেষণে আদালতে এ মামলার রায় হয়েছে। ১৪ বছর পর বিএনপি-কামাল হোসেনরা বলছেন, এটা রাজনৈতিক মামলা- এটা মিথ্যাচার ছাড়া আর কিছুই না।’

জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রীর বুধবার বিকাল ৫টায় কুষ্টিয়ার ছেউড়িয়ায় বাউল সম্রাট লালন সাঁইয়ের আখড়াবাড়িতে তার (লালনের) ১২৮তম তিরোধান দিবসের দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ড. কামাল হোসেন মাথা নয়, বিএনপি-জামায়াতের লেজ: ইনু

আপডেট সময় ০৬:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮