ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

বাংলাদেশের বিচারব্যবস্থা বিএনপিই কলুষিত করেছে: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, আইন সবার জন্য সমান। বাংলাদেশের বিচারব্যবস্থাকে যদি কেউ কলুষিত করে থাকে, তাহলে সেটা করা হয়েছে বিএনপির আমলে।

বুধবার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বাংলাদেশের আদালতে বিচারিক ব্যবস্থায় এমন কোনো কিছু পরিলক্ষিত হয়নি যেটাকে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে।’

তিনি বলেন, ‘যারা ভিন্নমতের এবং এ নির্বাচন কমিশনের ভেতরে থেকে এই নির্বাচনটাকে বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের স্বপ্ন সফল হবে না।’

শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদীসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩

বাংলাদেশের বিচারব্যবস্থা বিএনপিই কলুষিত করেছে: হানিফ

আপডেট সময় ০৬:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮