ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাকের সঙ্গে হাত মিলিয়েছিলেন ব্যারিস্টার মইনুল

অাকাশ জাতীয় ডেস্ক: 

ব্যারিস্টার মইনুল প্রসঙ্গে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ব্যারিস্টার মইনুল কে? তিনি সেই লোক, যিনি বঙ্গবন্ধুকে হত্যার পরে বিশ্বাসঘাতক মোশতাকের সঙ্গে হাত মিলিয়েছিলেন।

বুধবার ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নাসিম বলেন, ব্যারিস্টার মইনুল হোসেন ১৯৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বেইমান মোস্তাকের সঙ্গে ডেমোক্রেটিক লীগ গঠন করেছিলেন। যিনি ১/১১ এর সময় আইন ও সংসদবিষয়ক উপদেষ্টা ছিলেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়ার কথা উল্লেখ করে নাসিম বলেন, মইনুল অসাংবিধানিক সরকারের উপদেষ্টা থাকাকালীন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো ও নাইকো, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাসহ সব মামলা দিয়েছিলেন। এই ব্যারিস্টার মইনুল এখন বিএনপি-জামায়াতের বন্ধু হয়েছে। যারা ১/১১ এ মাইনাস টু ফর্মুলা নিয়ে মাঠে নেমেছিল তারা। এখন মাঠে নেমেছে গণতন্ত্র রক্ষার জন্য।

তিনি বলেন, ১৪ দল এদের চেনে, এরা পরীক্ষিত গণতন্ত্রবিরোধী শক্তি। এদের ডাকে বাংলাদেশের মানুষ কখনো বিভ্রান্ত বা ঐক্যবদ্ধ হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাকের সঙ্গে হাত মিলিয়েছিলেন ব্যারিস্টার মইনুল

আপডেট সময় ০৬:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮