ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

২৮ অক্টোবর নবীনগরে যাচ্ছেন এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী ২৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ওই দিন তিনি উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় যোগ দেবেন।

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১০টায় জনসভা শুরু হবে।

নবীনগর উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক কাজী মামনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল হক মাহমুদ।

ওই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রহুল আমীন হাওলাদার।

এছাড়া জনসভায় বক্তব্য রাখবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এরশাদের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন নবীনগর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোসলেম উদ্দিন মৃধা।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

২৮ অক্টোবর নবীনগরে যাচ্ছেন এরশাদ

আপডেট সময় ০১:০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮