ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জোটের নামে ঘোট পাকানো হচ্ছে: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে কিছু হবে না এবং সংবিধানের বাইরে যাওয়ারও কোনো সুযোগ নেই। নির্বাচনে জন্য সবাই প্রস্তুত হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে। তথাকথিত জোটের নামে ঘোট পাকানো হচ্ছে। ঘোটের মাধ্যমে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা হচ্ছে।

মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের জিনজিরা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন ভণ্ডুল করার ক্ষমতা কারো নেই। ২০১৪ সালে যেভাবে নির্বাচন করেছি। এবারও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। জনগন ভোট দেবে। জনগণ যাকে ইচ্ছা ভোট দিক, কোনো অসুবিধা নেই। কিন্তু নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।

বিএনপি জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, চক্রান্ত করে লাভ হবে না। চক্রান্ত করে কোনোদিন কারো লাভ হয়নি। নির্বাচন কারো জন্য বসে থাকবে না। এ সময় তিনি আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনা বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন।

দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা ধারাবাহিকভাবে ক্ষমতায় আছেন বলেই দেশে উন্নয়ন হচ্ছে। সিঙ্গাপুর বলেন মালেশিয়া বলেন, সব জায়গায় ধারাবাহিক নেতৃত্বের ক্ষমতা ছিল। এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল কুমার শাহা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জোটের নামে ঘোট পাকানো হচ্ছে: নাসিম

আপডেট সময় ০৯:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮