ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

শেখ হাসিনার বিরুদ্ধে ১৫টি মামলা অকার্যকর করা হয়েছে

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় কারাবন্দি করা হয়েছে। অথচ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও ১৫টি মামলা হয়েছিল। কিন্তু সেগুলো তিনি ক্ষমতায় আসার পর আজ অকার্যকর।

মঙ্গলবার দুপুরে এক মানববন্ধন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা দলের প্রচার সচিব অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান এ মন্তব্য করেন।

জিয়া পরিবারের ওপর নিপীড়ন, নির্যাতন ও ষড়যন্ত্রের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জিয়া পরিবারকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার জন্য খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে মানববন্ধনে অভিযোগ করে সাদা দল।

পাশাপাশি দেশে একটি সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি এবং তারেক রহমানসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বর্তমান সরকার আবারও একটি নীলনকশার নির্বাচনের চেষ্টা করছে। জিয়া পরিবারকে নির্বাচনের বাইরে রাখা এবং ধ্বংস করতেই এই ষড়যন্ত্র। একটি মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাবন্দি করা হয়েছে। তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে। অথচ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও ১৫টি মামলা হয়েছিল। কিন্তু সেগুলো তিনি ক্ষমতায় আসার পর আজ অকার্যকর।

তিনি বলেন, জিয়া পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়ানো হয়েছে। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে দেশে নির্দলীয় সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে সরকারকে আহ্বান জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক ড. লুৎফর রহমান।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, সাদা দলের প্রচার সচিব অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান, ড. জাহাঙ্গীর, ড. শহীদুল ইসলাম প্রমুখ।

অন্যদের মধ্যে মানববন্ধনে অংশগ্রহণ করেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সিনেট সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ড. মো. আবদুর রশিদ, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, অধ্যাপক মো. আবুল কালাম সরকার, অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেছানী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

শেখ হাসিনার বিরুদ্ধে ১৫টি মামলা অকার্যকর করা হয়েছে

আপডেট সময় ০৭:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮