ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

হজ ভিসা আবেদনের সময় বাড়িয়েছে সৌদি আরব

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের হজযাত্রীদের জন্য ভিসার আবেদন করার সময় বাড়িয়েছে সৌদি আরব। হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম শুক্রবার সকালে জানান, যারা এখনও আবেদন করেননি, শনিবারও তাদের আবেদন গ্রহণ করা হবে।

“আমাদের ভিসা আবেদনের মেয়াদ গতকাল শেষ হয়ে গিয়েছিল। আগামী সোমবার পর্যন্ত সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। তারা জানিয়েছে শনিবারও আবেদন নেবে। “তবে রোববার তারা আবেদন নেবে না এমন কথা বলেনি। এতে আমরা ধরে নিয়েছি, তারা আমাদের আবেদন গ্রহণ করেছে।”

সৌদি আরবের কোটা অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। কিন্তু ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি বৃদ্ধি ও বাসা ভাড়ায় বিলম্বের কারণে হজযাত্রার শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৯টি হজফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। হজ অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার নির্ধারিত তারিখ পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৪২২ জনকে ভিসা দিয়েছে সৌদি আরব দূতাবাস, আর কারও পাসপোর্ট তাদের হাতে ছিল না। অর্থাৎ, এখনও ৪ হাজার ৭৭৬ জনের ভিসা আবেদন করা বাকি।

বাংলাদেশের হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের মহাসচিব শাহাদাত হোসেন তসলিম বলেন, “সোমবার পর্যন্ত ভিসা আবেদনের সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল। গতকাল তারা মেইলে জানিয়েছে, আগামীকাল পর্যন্ত তারা আবেদন জমা নেবে।” চাঁদ দেখা সাপেক্ষে এবার ৩০ অগাস্ট হজ হতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৬ অগাস্ট এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা থেকে হজ ফ্লাইট চালাবে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৭৩ হাজার ৪৫ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। সেই হিসেবে আগামী নয় দিনে প্রায় ৫৪ হাজার হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

হজ ভিসা আবেদনের সময় বাড়িয়েছে সৌদি আরব

আপডেট সময় ০৪:৩৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭