ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোনো ঐক্যে যাবেন না বি. চৌধুরী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোনো ঐক্যে যোগ দিচ্ছে না বিকল্প ধারা বাংলাদেশ।

সোমবার রাত পৌনে দশটার দিকে বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে তার বারিধারার বাসায় যান গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সেখানে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মাহী বি. চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা ডা. জাফরুল্লাকে বলেছি যে, আমাদের মতামত স্পষ্ট, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোনো ঐক্যে যাব না। এ ছাড়া যদি ক্ষমতার ভারসাম্যই না আসে, নির্দিষ্টভাবে একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি ঐক্য হয় সেটা দেশকে স্বেচ্ছাচার মুক্ত করবে না। সুতরাং আমরা আমাদের অবস্থান থেকে সরতে পারব না।

তিনি আরও বলেন, আমরা না গেলেও জাতীয় ঐক্যফ্রন্টের সাফল্য কামনা করি। ড. কামাল হোসেনের সাফল্য কামনা করি। আপনারা নিজেদের মতো চলতে থাকুন। আমরা আমাদের মতো চলব।

প্রসঙ্গত, ১৩ অক্টোবর সন্ধ্যায় গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তাতে বিএনপি, জেএসডি ও নাগরিক ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোনো ঐক্যে যাবেন না বি. চৌধুরী

আপডেট সময় ০২:০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮