ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আইফোন Xআর বাজারে আসছে

আকাশ আইসিটি ডেস্ক:

২৬ অক্টোবর বাজারে আসছে অ্যাপলের এ বছরের সস্তা আইফোন Xআর। ১৯ অক্টোবর ডিভাইসটির প্রি-অর্ডার শুরু করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। চলতি বছরের ১২ সেপ্টেম্বর নতুন তিনটি আইফোন উন্মোচন করেছে অ্যাপল।

ইতিমধ্যে বাজারে এসেছে আইফোন Xএস ও আইফোন Xএস ম্যাক্স এবার অপেক্ষাকৃত কম দামের নতুন ডিভাইসটি বাজারে আনতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন এ ডিভাইসটির নকশাসহ প্রায় সব প্রযুক্তিই আইফোন Xএস-এর মতো। এখানে সবচেয়ে বড় পার্থক্য ডিভাইসের পর্দায়। অন্য দুটি ডিভাইসে যেখানে ওলেড পর্দা ব্যবহার করা হয়েছে, সেখানে আইফোন Xআর-এর পর্দা এলসিডি।

সম্পূর্ণ নতুন প্রযুক্তির.৬.১ ইঞ্চি এলসিডি পর্দা ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে। নতুন এ পর্দার নাম বলা হয়েছে ‘লিকুইড রেটিনা’। ডিভাইসটি উন্মোচনের সময় অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার দাবি করেন, ‘নতুন এ পর্দাটি সবচেয়ে উন্নত এলসিডি পর্দা।’ আইফোন X-এর ফেস আইডি আনা হয়েছে আইফোন Xআর-এ।

তবে ডিভাইসটিতে আগের চেয়ে উন্নত ও দ্রুতগতির হয়েছে ফেস আইডি। অন্যান্য আইফোন X-এর মতো পেছনে ডুয়াল ক্যামেরা রাখা হয়নি আইফোন Xআর-এ। এর বদলে নতুন একটি এফ/১.৮ অ্যাপারচার ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে। বড় এবং গভীর পিক্সেলের কারণে ভালো মানের ছবি পাওয়া যাবে এতে। আর কম আলোতেও ভালো ছবি ও ভিডিও ধারণ করবে ডিভাইসটি। উন্নত আইএসপি, নিউরাল ইঞ্জিন ও উন্নত সফটওয়্যার অ্যালগদিমের কারণে অ্যাপলের ভাষায়, ‘ছবিতে দারুণ বোকেহ ইফেক্ট দেবে’ এটি। ৬৪ গিগাবাইট মডেলের বাজারমূল্য বলা হয়েছে ৭৪৯ মার্কিন ডলার। আর ১২৮ ও ২৫৬ গিগাবাইট মডেলের দাম যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ ডলার। -আইটি ডেস্ক

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

আইফোন Xআর বাজারে আসছে

আপডেট সময় ০১:২৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮