ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

বি চৌধুরীর বাসায় ডা. জাফরুল্লাহ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার রাত পৌনে দশটার দিকে বি. চৌধুরীর বারিধারার বাসায় যান তিনি। বি. চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী বি চৌধুরীর বাসায় এসেছেন। তবে কী কারণে এসেছেন তা আমি জানি না’।

প্রসঙ্গত ড. কামাল হোসেনের আহ্বানে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগে শুরু থেকে বিকল্পধারা থাকলেও শেষ পর্যন্ত মতদ্বৈততার কারণে তাদের বাইরে রেখেই গত শনিবার গঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্ট নামে নয়া জোট।

এর দুদিন পর বি. চৌধুরীর সঙ্গে দেখা করতে যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে অন্যতম একজন উদ্যোক্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

বি চৌধুরীর বাসায় ডা. জাফরুল্লাহ

আপডেট সময় ১১:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮