ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৯ অক্টোবর মতিঝিলে ১৪ দলের গণসমাবেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি-জামায়াতের অব্যাহত মিথ্যাচার ও চক্রন্তের বিরুদ্ধে আগামী ২৯ অক্টোবর রাজধানীর মতিঝিলে গণসমাবেশ করবে কেন্দ্রীয় ১৪ দল। এছাড়া ২৫ অক্টোবর যশোর ও ২৬ অক্টোবর চুয়াডাঙ্গায় ১৪ দলের গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ১৪ দলের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক, জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ, ন্যাপ নেতা ইসমাইল হোসেন, তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নামে জনবিচ্ছিন্ন নেতাদের মূল উদ্দেশ্য ক্ষমতার ভাগবাটোয়ারা করে নির্বাচন বানচাল করা। কিন্তু দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া জনবিচ্ছিন্ন ভাড়াটে খেলোয়াড়দের নিয়ে এসেছেন, যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। ড. কামাল হোসেনরা যতই ষড়যন্ত্র করুক নির্বাচন ঠেকাতে পারবেন না। নির্বাচন হবেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

২৯ অক্টোবর মতিঝিলে ১৪ দলের গণসমাবেশ

আপডেট সময় ১০:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮