ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

রিজভীকে বিচারের আওতায় আনার দাবি হাছান মাহমুদের

অাকাশ জাতীয় ডেস্ক:

২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য আওয়ামী লীগই দায়ী’- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এ মন্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আমি আদালতের প্রতি অনুরোধ করব, স্বপ্রণোদিত হয়ে রিজভীর ওই বক্তব্যের জন্য তাকে বিচারের আওতায় আনা হোক।

সোমবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ের পর সবদিক থেকে ধিকৃত হচ্ছে বিএনপি। তাই দলটি রায় নিয়ে মিথ্যাচারের রাজনীতি করেছে।

তিনি বলেন, গত রোববার সংবাদ সম্মেলনে রিজভী যে বক্তব্য দিয়েছেন তা জাতির সঙ্গে নির্মম মশকরা। আদালত অবমাননার শামিল। তার ওই বক্তব্য রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনেরও শামিল। রিজভীর ওই বক্তব্য বিএনপির রাজনৈতিক মিথ্যাচারেরই অংশ বলেও মন্তব্য দেন তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ২১ আগস্ট হামলার পর বিচারপতি জয়নাল আবেদীনের নেতৃত্বে বিএনপি তদন্ত কমিশন গঠন করেছিল। সেই তদন্ত কমিশনও জাতির সঙ্গে মশকরা করেছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি শুধু যুক্তই নয়, তাদের পরিকল্পনায় তারেক রহমান ও বাবরের নেতৃত্বে ওই ঘটনা ঘটিয়েছিল দলটি।

বিএনপি ও ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্টের বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ২১ আগস্ট হামলার পর ড. কামাল হোসেনের নেতৃত্বে গণতদন্ত কমিশন গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছিল, ওই হামলার সঙ্গে বিএনপির জোট জড়িত। ২১ আগস্ট হামলাকারীদের সঙ্গে ড. কামালের ঐক্য রাজনৈতিক চরম অধঃপতন।

তিনি অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। যেদিন ওই হত্যাকাণ্ড সংঘটিত হয় সেদিন খালেদা জিয়া অনেক ভোরেই তার বাড়ি থেকে গোপনে বেরিয়ে যান। যিনি কোনোদিন দুপুর ২টার আগে ঘুম থেকে ওঠেন না, রাত ৮টার আগে স্থায়ী কমিটির বৈঠক করতে পারেন না, কেন সেদিন তিনি এত ভোরে ঘুম থেকে উঠে বাসা থেকে চলে গেলেন- এ প্রশ্ন পুরো জাতির।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

রিজভীকে বিচারের আওতায় আনার দাবি হাছান মাহমুদের

আপডেট সময় ০৯:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮