ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

উন্নয়ন উৎপাদন কর্মসংস্থান সৃষ্টিতে জাতীয় পার্টির বিকল্প নেই: রওশন এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান এবং বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আগামী নির্বাচনে তারা লাঙ্গলকেই দেখতে চায়। কারণ দেশের মানুষ জানে উন্নয়ন, উৎপাদন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য জাতীয় পার্টির কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জাতীয় পার্টির প্রতি দেশের মানুষের আস্থা আছে, তাই নির্বাচনের আগে তাদের সেই বিশ্বাসকে সুদৃঢ় করতে হবে। এ জন্য ২০ অক্টোবরের মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান রওশন এরশাদ। তিনি বলেন, জাতীয় পার্টির ৯ বছরে উন্নয়ন-কর্মকাণ্ড দেশের মানুষ এখনো ভোলেনি, তারা এরশাদের নেতৃত্বেই দেশ পরিচালনার ভার দেখতে চায়।

সোমবার গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয় পার্টি মহানগর উত্তরের যৌথসভায় বেগম রওশন এরশাদ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

২০ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তৃতা করেন পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।

বিশেষ অতিথির বক্তৃতায় জিএম কাদের বলেন, রাজনৈতিক বিবেচনায় দেশের মানুষ দুটি ভাগে ভাগ হয়ে গেছে। সব ধরনের পরিস্থিতিতেই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। তাই জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিয়েছে।

তিনি বলেন, জাতীয় পার্টি ২৭ বছর ক্ষমতার বাইরে, কিন্তু সাধারণ মানুষের মাঝে জাতীয় পার্টির ব্যাপক জনসমর্থন আছে। তাই শক্তি প্রদর্শনের জন্যই ২০ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জিএম কাদের।

জাপার মহাসচিব বলেন, গেলো ২৭ বছর দুটি দল দেশের রাজনীতিতে যে সংশয় এবং অনিশ্চয়তা সৃষ্টি করেছে তা কেবল জাতীয় পার্টিই দূর করতে পারবে। জাতীয় পার্টিই এখন দেশের মানুষের শেষ আশ্রয়স্থল। সাধারণ মানুষের ভরসা এখন শুধুই জাতীয় পার্টি।

তিনি বলেন, ২০ অক্টোবরের মহাসমাবেশে প্রমাণ হবে বিএনপি ও আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি এখন অনেক বেশি শক্তিশালী। জাতীয় পার্টিকে ধ্বংস করতে যে ষড়যন্ত্র হয়েছিলে তা ছিন্নভিন্ন করে জাতীয় পার্টি দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে। মহাসমাবেশকে মহাসমুদ্রে পরিণত করতে নেতাকর্মীদের প্রতি তিনিও আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

উন্নয়ন উৎপাদন কর্মসংস্থান সৃষ্টিতে জাতীয় পার্টির বিকল্প নেই: রওশন এরশাদ

আপডেট সময় ০৯:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮