ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি জোটের বর্বরোচিত হামলায় ৫০২ শিশু নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ। সৌদি জোটের বর্বরোচিত সামরিক আগ্রাসনে দেশটিতে ২০১৬ সালে ৫০২ শিশু নিহত এবং ৮৩৮ জন শিশু আহত হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের খসড়া প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়। খবর প্রেস টিভির।

শিশু হত্যা এবং এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে শিশুদের প্রতিবন্ধী হওয়ার ঘটনাকে দেশটিতে মানবাধিকর লঙ্ঘনের চলমান সবচেয়ে মারাত্মক ঘটনা হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। ফরেন পলিসি নামের ওয়েবসাইট ৪১ পৃষ্ঠার এ খসড়া গোপন প্রতিবেদন হস্তগত করতে পেরেছে।

এতে আরো বলা হয়েছে, উল্লেখিত সময়ে সৌদি জোটের বিমান হামলায় অর্ধেকের বেশি শিশু হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। বিমান হামলায় ৩৪৯ শিশু নিহত এবং ৩৩৩ শিশু আহত হয়েছে।

জাতিসংঘের নতুন এই খসড়া প্রতিবেদনটি মূল লেখক ভার্জিনিয়া গাম্বা। শিশু হত্যাকারী ও শিশু পঙ্গুকারী দেশগুলোর তালিকায় সৌদি আরবের নাম অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন তিনি। চলতি মাসের শেষ দিকে এ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করছেন জাতিসংঘ মহাসচিব এবং এ পরামর্শের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি জোটের বর্বরোচিত হামলায় ৫০২ শিশু নিহত

আপডেট সময় ০৩:১৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭