ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

কমিশনার মাহবুবের নোট অব ডিসেন্ট যথার্থ: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

একতরফা নির্বাচনের অনুষঙ্গ হতে চান না বলেই নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নোট অব ডিসেন্ট যথার্থ বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণ তার (কমিশনার মাহবুব) সঙ্গে আছে।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শুরুর সাত মিনিটের মাথায় নোট অব ডিসেন্ট দিয়ে বৈঠক থেকে বের হয়ে যান কমিশনার মাহবুব তালুকদার।

এ বিষয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে রিজভী বলেন, নির্বাচন কমিশন সরকারের কথা ছাড়া কারো কথাই শোনে না।

তার অভিযোগ, সব রাজনৈতিক দল বিরোধিতা করলেও নির্বাচনের আগে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করতেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। বিষয়টি জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে।

মাদারীপুরের শিবচরে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের পড়ন্ত বেলায় প্রধানমন্ত্রীর খাপছাড়া বক্তৃতা তাদের দৈন্যদশার বহির্প্রকাশ। এর ফলে রাজনীতির ময়দান শান্ত, নিরাপদ ও সুখময় হয়ে উঠবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

কমিশনার মাহবুবের নোট অব ডিসেন্ট যথার্থ: রিজভী

আপডেট সময় ০১:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮