ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিএনপির সঙ্গে আঁতাত করবেন না: ধর্মমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, রাজনীতি করেন ভালো কথা, তবে বিএনপির লোকজনের সঙ্গে আঁতাত করবেন না। দলের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রাজনীতি করবেন না।

শনিবার টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী।

পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে শেষ হয়। সেখানে কেক কেটে তৃতীয় বর্ষপূর্তির সূচনা করেন মন্ত্রী।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেনÑ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, আওয়ামী লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহেতেশামুল আলম, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. এমএ গণি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক আজহারুল ইসলাম আরজু, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা প্রমুখ। ২০১৫ সালের এই দিনে ময়মনসিংহকে দেশের ৮ম বিভাগে উন্নীত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

বিএনপির সঙ্গে আঁতাত করবেন না: ধর্মমন্ত্রী

আপডেট সময় ১১:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮