ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

তাহলে আ’লীগের নিবন্ধন বাতিল হওয়া উচিত ছিল: ড. মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যদি মিথ্যা একটি সাজানো রাজনৈতিক রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতে পারেন- বিএনপির নিবন্ধন থাকা উচিত না, এটা সন্ত্রাসী দল। তাহলে আমি মনে করি, অনেক আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হওয়া উচিত ছিল।

ড. খন্দকার মোশাররফ বলেন, আপনি (ওবায়দুল কাদের) নিজের চেহারা আয়নাতে দেখুন, তারপর কথা বলবেন। বাংলাদেশের মানুষ এত বোকা নয়। এই কথা বলার পরে গ্রামের টি-স্টলে কীভাবে আপনি সমালোচিত হচ্ছেন, তা খবর নিয়ে দেখুন।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সাজার প্রতিবাদে সভায় আয়োজন করে জাতীয়তাবাদী নাগরিক দল।

মোশাররফ হোসেন বলেন, রমনা বটমূলে যে নৃশংস ঘটনা তা কোন সরকারের সময়ে হয়েছিল? আওয়ামী লীগ সরকারের সময়ে। যশোরে উদীচীর ওপর হামলায় বহু লোক হতাহত হয়েছিল, সেটা কোন সরকারের সময়ে হয়েছিল? আওয়ামী লীগ সরকারের সময়ে। পিলখানায় বিডিআরের সদর দফতরে আমাদের দেশে জঘন্যতম হত্যাকাণ্ড হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়ে। লগি-বৈঠা দিয়ে দিনদুপুরে জনগণের সামনে যেভাবে মানুষ হত্যা করেছে তারা কারা? আওয়ামী লীগ। তাহলে কি আওয়ামী লীগ সন্ত্রাসী পার্টি না?

আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ও জনগণ ঐক্যবদ্ধ দাবি করে বিএনপি নেতা বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে এদেশের জনগণ মুক্তি পাবে, গণতন্ত্র মুক্তি পাবে।

সৈয়দ মো. ওমর ফারুকের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, নির্বাহী কমিটির সদস্য আতাউর রহমান আঙ্গুর, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

তাহলে আ’লীগের নিবন্ধন বাতিল হওয়া উচিত ছিল: ড. মোশাররফ

আপডেট সময় ১০:২৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮