ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

বিএনপিকে নিয়ে ড. কামালের জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

অবশেষে অনেক জল্পনা-কল্পনা শেষে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্টকে বাদ দিয়ে বিএনপিকে নিয়ে বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোট ঘোষণা করা হয়েছে। নতুন জোটের নাম দেয়া হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে ড. কামাল হোসেন বলেছেন, আমাদের আজকের ডাক হলো জাতীয় ঐক্যের ডাক। এ ডাক কোনো দলীয় স্বার্থে নয়, আমাদের এ ডাক জাতীয় স্বার্থে। এটি কোটি কোটি জনসাধারণের জন্য। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য।

ড. কামাল বলেন, আমরা প্রথমেই বি চৌধুরীর যুক্তফ্রন্ট, আমার গণফোরাম, মান্নার নাগরিক ঐক্য ও আ স ম রবের জেএসডিকে নিয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়া শুরু করেছিলাম। দুটি নাম ছিল। একটি জাতীয় যুক্তফ্রন্ট ও ঐক্যফ্রন্ট। আমরা জাতীয় ঐক্যফ্রন্ট নামেই আমাদের আন্দোলন প্রক্রিয়া শুরু করব।

ড. কামাল হোসেন ছাড়াও সংবাদ সম্মেলনে উপিস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সভাপতি আ স ম রব, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার মঈনুল হোসেন এবং গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ আরও কয়েকজন ঐক্যপ্রত্যাশী নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

বিএনপিকে নিয়ে ড. কামালের জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ

আপডেট সময় ০৯:২০:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮