ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ড. কামালের সংবাদ সম্মেলনে যোগ দিয়েছে বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

ড. কামালের ডাকা সংবাদ সম্মেলনে যোগ দিয়েছে বিএনপি। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি, ঐক্য প্রক্রিয়া. জেএসডি, নাগরিক ঐক্য নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষণা করা হয়।

শনিবার সন্ধ্যা ৬টায় ড. কামালের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডাকা হয়। এর আগে ঐক্য প্রক্রিয়ার রূপরেখা চূড়ান্ত করতে শনিবার বিকালে কামাল হোসেনের বাড়িতে একসঙ্গে বসার কথা ছিল যুক্তফ্রন্ট, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও বিএনপি নেতাদের।

পরে সন্ধ্যায় ড. কামাল হোসেন ও এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী আলাদা আলাদা সংবাদ সম্মেলন করেন। তবে ড. কামালের সংবাদ সম্মেলনে বি চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের শরিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক ও যুক্তফ্রন্টের সদস্য সচিব মাহমুদুর রহমান মান্না ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রসঙ্গত, শুক্রবার বিকাল ৩টায় যুক্তফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় অনুষ্ঠিত বৈঠকে তিন পক্ষের নেতারা মিলে এটি চূড়ান্ত করেন।

প্রায় সাড়ে ৩ ঘণ্টার এই বৈঠকে বৃহত্তর জোট গঠন, ঐক্যবদ্ধভাবে আন্দোলন, নির্বাচন, আসন ভাগাভাগি ও নির্বাচনে জয়ী হয়ে একসঙ্গে দেশ পরিচালনার বিষয়টি নিয়েও বিএনপি, যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের মধ্যে আলোচনা হয়।

তবে সবকিছু চূড়ান্ত হলেও তা ঘোষণা করা হবে সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং বিশিষ্ট আইনজীবী ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেনের উপস্থিতিতে শীর্ষনেতাদের বৈঠকের পর।

শনিবার বিকাল ৫টায় ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ড. কামালের সংবাদ সম্মেলনে যোগ দিয়েছে বিএনপি

আপডেট সময় ০৯:০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮