ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপির আন্দোলনের শক্তি থাকলে সরকার অনেক আগেই বিদায় হয়ে যেত: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আন্দোলন নিয়ে পাঁচ বছর ধরে এককথা শুনেই আসছে দেশবাসী। বিএনপির যদি আন্দোলন করার শক্তি থাকত তবে এই সরকার অনেক আগেই বিদায় হয়ে যেত। সঙ্গে জনগণ আছে বলেই এ সরকারের পতন ঘটানোর ক্ষমতা আর কারো নেই।

শনিবার দুপুর ১টায় কুষ্টিয়া শহরের সিরাজুল হক মুসলিম হাইস্কুলে অভিভাবক সমাবেশে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির শীর্ষপর্যায়ের নেতারা জড়িত ছিল, এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। লন্ডনে বসে বিএনপি নেতা এই হামলার সঙ্গে কলকাঠি নেড়েছে তার তথ্যপ্রমাণ ইতিমধ্যেই চলে এসেছে, সেটারও তদন্ত চলছে। আশা করছি এ বিষয়ে খুব শীঘ্রই দেশবাসী জানতে পারবে।

এ সময় হানিফ আরও বলেন, বিএনপি এখন একটি সন্ত্রাসী দল, তা আন্তর্জাতিক আদালতেও প্রমাণিত। ২১ আগস্টের পরে দেশেও প্রমাণ হয়েছে, বিএনপি একটি সন্ত্রাসী দল। এই দলের রাজনীতি করার কোনো অধিকারই থাকতে পারে না।

তিনি বলেন, এ রকম একটি দলের আন্দোলন নিয়ে দেশবাসী ভাবছে না। আগামী নির্বাচন সংবিধানের বাইরে কিছু হওয়ার সম্ভাবনা নেই। এ নিয়ে সন্ত্রাসী দলের সঙ্গে আলাপ আলোচনারও কিছু নেই। তথাকথিত আন্দোলনের বুলি দিয়ে কোনো কাজ হবে না। আন্দোলনের নামে আবারও যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে নামে তবে জনগনণ শক্ত ব্যবস্থা নেবে। পরে হানিফ অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময় স্কুলের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মনজুর কাদের প্রমুখ। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপির আন্দোলনের শক্তি থাকলে সরকার অনেক আগেই বিদায় হয়ে যেত: হানিফ

আপডেট সময় ০৮:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮