ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা

বৃহত্তর ‘জাতীয় ঐক্য’র রূপরেখা ঘোষণা আজ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট, গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং বিএনপির সমন্বয়ে গঠিত ‘বৃহত্তর ঐক্য’র রূপরেখা ঘোষণা করা হবে আজ। শনিবার বিকাল পাঁচটায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

শুক্রবার বিকালে বৈঠকটি হয় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায়। বৈঠক শেষে নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অপেক্ষমাণ সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, আজকের বৈঠকে ‍বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার রূপরেখার প্রাথমিক খসড়া চূড়ান্ত হয়েছে। আগামীকাল ঘোষণা করা হবে। আমরা একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছি। সেই লক্ষ্য অর্জনে কতগুলো বিষয়ে আমরা একমত হয়েছি।

তবে রূপরেখা এখনও চূড়ান্ত হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেন, আমাদের আরেকটু হোমওয়ার্ক বাকি আছে। শনিবার আরেক দফা বৈঠকে বসব। বাকি কাজ সেখানে সম্পন্ন হবে। আশা করছি, পরশুদিন রোববার প্রেস কনফারেন্সের মাধ্যমে বৃহত্তর ঐক্য’র রূপরেখা ঘোষণা করা হবে।

সূত্র আরো জানায়, বৈঠকে যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার পাঁচ দফা দাবি ও নয় দফা লক্ষ্য এবং বিএনপির সাত দফা দাবি এবং ১১ দফা লক্ষ্য সমন্বয় করে তিন পক্ষের অভিন্ন ৭ দফা দাবি এবং ১১টি লক্ষ্য নির্ধারণ করা হয়। এর আলোকে আগামী দিনের কর্মসূচি ও ঐক্যের রূপরেখা ঠিক করা হয়।

এছাড়া বিএনপি, যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়া মিলে নতুন জোটের নাম ঠিক করা নিয়েও আলোচনা হয়। প্রাথমিকভাবে এই নতুন জোটের নাম নির্ধারণ করা হয়েছে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’। তবে সবকিছুই চূড়ান্ত হবে অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং ড. কামাল হোসেনের উপস্থিতিতে শীর্ষ নেতাদের বৈঠকে।

এ প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে বলেন, ‘বৈঠকে আন্দোলনের রূপরেখা, অভিন্ন দাবি ও লক্ষ্য চূড়ান্ত করা হয়েছে। শীর্ষ নেতাদের নিয়ে আরও একদফা বৈঠকের পর এটি ঘোষণা করা হবে। শনিবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে।’

যুক্তফ্রন্টের নেতা জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন গণমাধ্যমকে বলেন, ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার রক্ষায় একসঙ্গে আমরা আন্দোলন করব। এজন্য অভিন্ন দাবি-দাওয়া, লক্ষ্য ও রূপরেখার খসড়া চূড়ান্ত করেছি। দুই-একদিনের মধ্যে আরও এক দফা বৈঠকের পর এটি ঘোষণা করা হবে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাসদ সভাপতি আ স ম আব্দুর রব, তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর, মোস্তফা মহসিন মন্টু, আ ব ম মোস্তফা আমীন ও সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যাম্পু করার আগে চুলে তেল মালিশ করা কি ভালো

বৃহত্তর ‘জাতীয় ঐক্য’র রূপরেখা ঘোষণা আজ

আপডেট সময় ০৮:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮