ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ বছরের বড় মালাইকাকে বিয়ে করবেন অর্জুন?

আকাশ বিনোদন ডেস্ক:

বয়সে ১০ বছরের বড় সালমান খানের ভাই আরবাজ খানের সাবেক স্ত্রীর প্রেমে মজেছেন বলিউড হিরো অর্জুন কাপুর।

ব্যাপারটি বলিমহলের গুঞ্জন ছিল এতোদিন। কিন্তু আরবাজ খানের সঙ্গে মালাইকার বিবাহবিচ্ছেদের পর বিষয়টি আবার সামনে চলে এসেছে।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ, আরবাজ-জর্জিয়ার বিয়ের সানাই বাজার খবর প্রকাশ পাওয়ার পরই আবার মালাইকা ও অর্জুন কাপুরকে একসঙ্গে দেখা গেল ।

কয়েকদিন আগে আরবাজ খানের সঙ্গে জর্জিয়া নামে এক বিদেশিনীর বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরপরই এবার অর্জুনের সঙ্গে নিজের সম্পর্ককে প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন মালাইকা অরোরা।

বলিউড বাবল-এর খবর অনুযায়ী, অর্জুন কাপুর নাকি শিঘ্রই মালাইকার সঙ্গে তার সম্পর্ককে ‘অফিসিয়াল’ করছেন।

তবে তা অবশ্যই রুপালী পর্দার কথা। অর্জুন-মালাইকা জুটিকে পর্দা মাতাতে দেখা যাবে বলে খবরে প্রকাশ।

তবে অর্জুন কাপুরের সঙ্গে মালাইক অরোরা বিয়ের পিঁড়িতে বসবেন কি না , সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

এদিকে প্রথম থেকেই মালাইকার সঙ্গে অর্জুন কাপুরের বন্ধুত্ব ভালোভাবে নেয়নি সালমান খান ও তার পরিবার।

এছাড়াও বাবা বনি কাপুর ছেলেকে কড়া হুশিয়াড়ি দিয়েছিলেন, অর্জুন যাতে মালাইকার সঙ্গ ত্যাগ করেন।

সে কথা মেনে দুজন নিজেদের মধ্যে যোগাযোগ কিছুদিন বিচ্ছিন্ন রাখলেও এক ছাদের নিচে আরবাজ খানের সঙ্গে আর থাকা হয়নি মালাইকার।

সম্প্রতি ভারতীয় সনামধন্য ডিজাইনার কুণাল রাওয়াল-এর একটি শোতে তাদেরকে একসঙ্গে দেখা যায়। মুম্বাইয়ের জুহুর একটি রেস্তোরাঁতেও একসঙ্গে দেখা গিয়েছিল বলে জানিয়েছেন ভারতীয় পাপারাজ্জিরা।

প্রসঙ্গত, ‘নমস্তে ইংল্যান্ড’-এর প্রমোশনে ব্যস্ত রয়েছেন অর্জুন কাপুর। অন্যদিকে সদ্য মুক্তি পাওয়া ‘পটাখা’ সিনেমায় একটি ‘আইটেম সঙ’ দিয়ে পর্দায় আবার গ্ল্যামার ছড়াচ্ছেন মালাইকা অরোরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০ বছরের বড় মালাইকাকে বিয়ে করবেন অর্জুন?

আপডেট সময় ১০:১৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮