ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তারেক রহমান কেন পদত্যাগ করবেন? প্রশ্ন মওদুদের

অাকাশ জাতীয় ডেস্ক:

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সাবেক এ আইনমন্ত্রী বলেছেন, এ বেআইনি রায় দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পদত্যাগের কথা বলছে। কেন তারেক রহমান পদত্যাগ করবেন? এ রায়টাই তো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। যে রায়টি আমরা গ্রহণ করিনি, যে রায়কে আমরা নিরপেক্ষ মনে করি না। আমরা যাকে নেতা মনে করি, তাকেই নেতা মনে করব।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ‘জিয়া পরিষদ’ নামে এক সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে সভায় মওদুদ আরও বলেন, ২১ আগস্টের ঘটনায় আমরা খুব মর্মাহত। এ ধরনের ঘটনা আর যেন বাংলাদেশের মাটিতে না ঘটে সেটাই আমরা কামনা করি। এ ধরনের ঘটনাকে ঘৃণা করি আমরা।

এ মামলায় যিনি সম্পৃক্ত ছিলেন না তাকে জড়িয়ে সরকার রাজনৈতিক ফায়দা নিতে চায় বলে মন্তব্য করেন বিএনপি নেতা।

নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মওদুদ বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার একটাই পথ, সেটা হলো রাজপথ। এছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। তাই প্রস্তুতি নিন, সময় এসে গেছে। মাঠে নেমে দাবি আদায় করতে হবে।

‘নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়ে দিল। ভোট পাওয়ার জন্য প্রত্যেক দিন তারা প্রকল্প উদ্বোধন করছে। এগুলো হলো নির্বাচনী প্রকল্প, দেশের মানুষকে আকৃষ্ট করার জন্য। সেই আশা পূর্ণ হবে না। যাদের খুশি করছে তাদের ৮০ ভাগও ভোট দেবে না এটা আওয়ামী লীগ জানে না।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা আব্দুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব এম মাহাবুব উদ্দিন খোকন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তারেক রহমান কেন পদত্যাগ করবেন? প্রশ্ন মওদুদের

আপডেট সময় ০৫:৩৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮