ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিএনপির আর রাজনীতি করার অধিকার নেই: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

২১ আগস্ট গ্রেনেড হামলার রায় ঘোষণার পর বিএনপির আর রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার দিশা টাওয়ারে ঢাকাস্থ কুষ্টিয়া সমিতির আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, শুধু ২১ আগস্ট নয়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা এবং ৩ নভেম্বর জেল হত্যার মধ্যে দিয়ে এটা আজ প্রমাণিত বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। এটি একটি সন্ত্রাসী সংগঠন। গ্রেনেড হামলার রায়ের পর বিএনপির আর রাজনীতি করার নৈতিক অধিকার থাকতে পারে না।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তার বহু প্রমাণ তিনি নিজে রেখে গেছেন।

‘বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ ও হত্যাকারীদের পুরস্কৃত করার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছিল যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত ছিলেন।’ হানিফ আরও বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার সব তথ্য প্রমাণ করে বিএনপি রাজনৈতিক সমষ্টিগতভাবে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। সেই হিসেবে আমরা হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি ও বিচার দাবি করছি।

‘এই রায়ের মধ্যে দিয়ে পরিষ্কার যে, জিয়াউর রহমান হত্যা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এ দেশে যে রাজনীতি শুরু করেছিলেন তার ধারাবাহিকতা বিএনপি এখনও বহন করে যাচ্ছে’, যোগ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজি রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

বিএনপির আর রাজনীতি করার অধিকার নেই: হানিফ

আপডেট সময় ০৫:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮