ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মান্নার পাসপোর্ট ফেরত দিতে সুপ্রিমকোর্টের নির্দেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে আবারও তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

পাসপোর্ট চেয়ে মান্নার আবেদনে শুনানি নিয়ে বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ নির্দেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

আইনজীবী শাহদীন মালিক বলেন, মাহমুদুর রহমান মান্নার যখন জামিন হয়, তখন একটা আদেশ ছিল যে, তার পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন হলে পাসপোর্ট চেয়ে আবেদন করেন মান্না। গত বছরের ২৪ আগস্ট আপিল বিভাগ তাকে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দেন। এখন আবার চিকিৎসা করাতে উনি বিদেশ যাবেন। তাই পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন। সর্বোচ্চ আদালত তিন মাসের জন্য তাকে পাসপোর্ট ফেরত দিতে বলেছেন।

রাষ্ট্রদ্রোহ ও উসকানির দুই মামলায় জামিনের শর্ত হিসেবে আপিল বিভাগের নির্দেশে পাসপোর্ট জমা রাখেন মান্না। তার আবেদনের ওপর শুনানি করে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে মান্নার পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ দেন আপিল বিভাগ। আর মান্নাকে বলা হয়েছে, চিকিৎসা শেষে বিদেশ থেকে ফেরার এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট জমা দিতে।

নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিআলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে মামলা করা হয়। পরদিন মান্নাকে গ্রেফতার করে পুলিশ। বৈধ সরকারকে অবৈধভাবে উচ্ছেদের চেষ্টার অংশ হিসাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যাচেষ্টার মদদ দেয়ার অভিযোগ আনা হয় মামলার আসামিদের বিরুদ্ধে।

এরপর ২০১৬ সালের ৫ মার্চ একই থানায় দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহের একটি মামলা। ওই মামলাতেও মান্নাকে গ্রেফতার দেখানো হয়। এ দুই মামলায় ওই বছরের ১১ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পান মান্না। পরে আপিল বিভাগেও তা বহাল থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মান্নার পাসপোর্ট ফেরত দিতে সুপ্রিমকোর্টের নির্দেশ

আপডেট সময় ১০:২০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮