ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আ’লীগের সঙ্গে জাতীয় পার্টির মহাজোট সম্প্রসারিত হবে: রুহুল আমিন হাওলাদার

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির মহাজোট আরও সম্প্রসারিত হবে। দেশের ইতিবাচক রাজনীতিতে মহাজোটের নেতৃত্বে নতুন মেরুকরণ হবে।

এ সময় তিনি মহাজোট নির্ধারিত মার্কায় দেশবাসীকে ভোট দিতে আহ্বান জানান।

বৃহস্পতিবার বিকালে পটুয়াখালীর রুমকি উপজেলার পবিপ্রবি চত্বরে এক কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি সুলতান আহমেদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা এমপি, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন মানিক, খায়রুল আলম মামুন, মো. জাফর উল্লাহ, জাকির মাহমুদ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন হাওলাদার এমপি আরও বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে।

সন্ত্রাস, দুর্নীতিমুক্ত শান্তিময় নতুন বাংলাদেশ গড়তে ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব।

রুহুল আমিন হাওলাদার আরও বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাব।

আগামী নির্বাচনে জয়ী হয়ে দক্ষিণাঞ্চলের অসামাপ্ত সড়ক, ব্রিজ, কালভার্ট ও বিদ্যুতায়নের কাজ সমাপ্ত করার অঙ্গীকার করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

আ’লীগের সঙ্গে জাতীয় পার্টির মহাজোট সম্প্রসারিত হবে: রুহুল আমিন হাওলাদার

আপডেট সময় ০৮:০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮