ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

বাবার সঙ্গে দেখা করলেন শাহরুখ!

অাকাশ বিনোদন ডেস্ক:

শিরোনাম দেখে চমকে উঠতে পারেন শাহরুখ ভক্তরা। কারণ বলিউড কিং শাহরুখ খানের বাবা তার ১৪ বছর বয়সেই মারা যান। তাহলে কোন বাবার সাথে দেখা করতে গেলেন শাহরুখ?

তবে যারা বলিউড বা শাহরুখের খোঁজখবর নিয়মতি রাখেন তারা ঠিকই বুঝে গেছেন। শাহরুখ খান সম্মান করে বলিউড কিংবদন্তি দিলীপ কুমারকে বাবা আর তার স্ত্রী সায়রা বানুকে মা বলে ডাকেন। দিলীপ কুমারও নিজের পুত্র হিসেবে পরিচয় দেন শাহরুখকে।

সম্প্রতি বলিউডের রাজকুমার খ্যাত অভিনেতা দিলীপ কুমার গুরুতর অসুস্থ। কয়েকদনি হাসপাতালেও থাকতে হয়েছে তাকে। অনেকেই দেখতে গেছেন। তবে নিজের নতুন ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত থাকায় সময় করে উঠতে পারেননি শাহরুখ। অবশেষে সময় পাওয়াতেই ছুটে গেলেন বাবাকে দেখতে।

মঙ্গলবার রাতে মুম্বাইয়ে দিলীপ কুমারের বাড়ি যান শাহরুখ। সেখানে অনেকক্ষণ সময় কাটান তিনি বাবা ও মায়ের সঙ্গে। এক ফাঁকে তারা ছবিও তুলেন। সে ছবি সায়রা বানু টুইটারে পোস্ট করে লেখেন, ‘দিলীপের মুখ ডাকা ছেলে এসেছিল দেখা করতে’।

দিন কয়েক আগেই মারাত্মক অসুস্থ হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হন ৯৪ বছর বয়সি বলিউড অভিনেতা দিলীপ কুমার। কিডনিজনিত সমস্যার কারণে দিন পাঁচেক তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে দেখা করলেন শাহরুখ!

আপডেট সময় ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭