ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুনি দলের সঙ্গে বি. চৌধুরী-ড. কামাল জাতীয় ঐক্য করছেন: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্টে গ্রেনেড হামলার দায়ে দণ্ডিত রাজনৈতিক দলের সঙ্গে ড. কামাল হোসেন ও বি. চৌধুরী কোন নৈতিকতায় ঐক্য প্রক্রিয়ায় অংশ নিয়েছেন? এই খুনি দলের সঙ্গে আপনারা তথাকথিত জাতীয় ঐক্য করছেন?

বৃহস্পতিবার সকালে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সড়ক পরিবহন অধিদপ্তরের এক অনুষ্ঠানে তিনি বলেন, আজকে যারা গণতন্ত্রের ভাষায় কথা বলেন, যারা আইনের শাসনের কথা বলেন, কথায় কথায় নৈতিকতার কথা বলেন, খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য করবেন, এই জাতীয় ঐক্যে জনগণ কোনো দিনও বিশ্বাস করবে না, সমর্থন করবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ২১ আগস্টের খুনিরা, মাস্টারমাইন্ড-প্ল্যানার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। তিনি যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই দলের সঙ্গে কোন নৈতিকতায় ঐক্য করেন?

জাতীয় ঐক্যপ্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুলে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি কি খুনি, দণ্ডিত, আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের হাতে ন্যস্ত হবে?

ওবায়দুল কাদের বলেন, আমার বিশ্বাস, এই জাতীয় ঐক্য বাংলাদেশের জনগণ কোনো দিনও গ্রহণ করবে না। এই ধরনের জাতীয় ঐক্য যারা করে, তারা কত নীতি-নৈতিকতাহীন, দেউলিয়া রাজনৈতিক দল, তা বলার অপেক্ষা রাখে না।

১৫ আগস্ট ও ২১ আগস্ট একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা এবং একই সূত্রে গাঁথা বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব যা ইচ্ছে তা-ই বলছেন। তিনি বলছেন, এই রায় ফরমায়েশি রায়। তিনি বলেন, সাংবাদিক বন্ধুরা, আপনারাই বলুন, এই রায় কি ফরমায়েশি রায়? বাংলাদেশের বিবেক আছে এমন একজন মানুষ কি বলবে এই রায় ফরমায়েশি?

২১ আগস্ট বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ১৪ বছর পর এই রায় হয়েছে। আমি এখনো নামাজের সেজদা দিতে পারি না। পঙ্গু করে দিয়েছে আমাদের সারা জীবনের জন্য। অনেকে আছেন, যারা হুইলচেয়ার ছাড়া চলতে পারেন না।

তিনি আরও বলেন, সন্ত্রাসবিরোধী সমাবেশে আমরা সন্ত্রাসের স্বীকার। ক্ষমতায় আপনারা, আলামত নষ্ট হলো কেমন করে? হামলাকারীরা প্রকাশ্য দিবালোকে পালিয়ে যাওয়ার সুযোগ পেল কেমন করে? বলুন? বিচারপতি জয়নাল আবেদিন তদন্ত কমিটি করে রিপোর্ট দিলেন কী? প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা এই কাজ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খুনি দলের সঙ্গে বি. চৌধুরী-ড. কামাল জাতীয় ঐক্য করছেন: কাদের

আপডেট সময় ০৬:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮