ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

খালেদা জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় এড়াতে পারেন না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নিজে। তিনি কি দায় এড়াতে পারেন? এটা কি ফরমায়েশি রায়? যে গ্রেনেডগুলো অবিস্ফোরিত, সেগুলো কেন ধ্বংস করা হলো? কে ক্ষমতায় ছিল? এটা কি ফরমায়েশি রায়? জবাব দেবেন।

বৃহস্পতিবার সকালে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সড়ক পরিবহন অধিদপ্তরের এক অনুষ্ঠানে তিনি বলেন, আজকে যারা গণতন্ত্রের ভাষায় কথা বলেন, যারা আইনের শাসনের কথা বলেন, কথায় কথায় নৈতিকতার কথা বলেন, খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য করবেন, এই জাতীয় ঐক্যে জনগণ কোনো দিনও বিশ্বাস করবে না, সমর্থন করবে না।

জজ মিয়া বিষয়ে মন্ত্রী কাদের বলেন, একটি ভবঘুরে ছেলেকে রাস্তা থেকে ধরে এনে জজ মিয়া নাটক সাজানো হলো। ইতিহাস কি বলে এটা ফরমায়েশি রায়? ২৪ জনের প্রাণ চলে গেছে, এটা ফরমায়েশি রায়? প্রধান টার্গেট শেখ হাসিনা একটি কানের শ্রবণশক্তি হারিয়ে ফেলেছেন, এটা কি ফরমায়েশি রায়? মুফতি হান্নান নিজেই বলেছে তারেক রহমানের নির্দেশ নিয়ে হামলা চালানো হয়েছে, এটা কি ফরমায়েশি রায়? খুনি তাজউদ্দিনকে নিরাপদে বিদেশে পাঠানো হলো, এটা কি ফরমায়েশি রায়?

জাতীয় ঐক্যপ্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুলে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি কি খুনি, দণ্ডিত, আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের হাতে ন্যস্ত হবে?

ওবায়দুল কাদের বলেন, আমার বিশ্বাস, এই জাতীয় ঐক্য বাংলাদেশের জনগণ কোনো দিনও গ্রহণ করবে না। এই ধরনের জাতীয় ঐক্য যারা করে, তারা কত নীতি-নৈতিকতাহীন, দেউলিয়া রাজনৈতিক দল, তা বলার অপেক্ষা রাখে না।

১৫ আগস্ট ও ২১ আগস্ট একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা এবং একই সূত্রে গাঁথা বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব যা ইচ্ছে তা-ই বলছেন। তিনি বলছেন, এই রায় ফরমায়েশি রায়। তিনি বলেন, সাংবাদিক বন্ধুরা, আপনারাই বলুন, এই রায় কি ফরমায়েশি রায়? বাংলাদেশের বিবেক আছে এমন একজন মানুষ কি বলবে এই রায় ফরমায়েশি?

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

খালেদা জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় এড়াতে পারেন না: কাদের

আপডেট সময় ০৬:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮