ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ চাহিদাসম্পন্ন ৩ জনকে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আত্মসমর্পণের আগেই গ্রেফতার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী ‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর

মন খারাপ বিগ-বির, আয়োজন নেই জন্মদিনে

আকাশ বিনোদন ডেস্ক:

বিশ্বের অন্যতম বড় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডের ‘শাহেনশাহ’ নামে ডাকা হয় অভিনেতা অমিতাভ বচ্চনকে। আজ ১১ অক্টোবর ৭৬টি বসন্ত পেরিয়ে ৭৭ বছরে পা দিলেন উপমহাদেশের অন্যতম সেই মেগাস্টার। ১৯৪২ সালের এই দিনে ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন তিনি।

বিগ-বির জন্মদিনকে ঘিরে প্রতি বছরই থাকে বিশাল আয়োজন। কিন্তু এবার নাকি কোনো পরিকল্পনাই নেই! খবরটি অবাক হওয়ার মতো হলেও এটাই সত্যি। ভারতীয় বিভিন্ন মিডিয়ার খবর বলছে, এবারের জন্মদিনে কোনো ধুমধাম করতে চান না সিনিয়র বচ্চন। বলিউডের অন্য তারকাদের নিয়ে কোনো পার্টিও করবেন না বলে ঠিক করেছেন। এমনকী পরিবার থেকেও নেই বিশেষ কোনো পরিকল্পনা।

কয়েক মাস আগে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা নন্দার শ্বশুর রঞ্জন নন্দা প্রয়াত হয়েছেন। দিনকয়েক আগে শ্বেতার শাশুড়ি রীতু নন্দার মায়ের জীবনাবসান হয়। তার উপর গত সপ্তাহে রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর মারা গেলেন। এদিকে, অমিতাভের প্রিয় সহ-অভিনেতা ঋষি কাপুরও একটা রোগের চিকিৎসার জন্য আমেরিকা পড়ে রয়েছেন। সব মিলিয়ে নাকি মন ভালো নেই শাহেনশাহর।

তবে টুইটারে লাখ লাখ ভক্তের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা ঠিকই পেয়েছেন বলিউডের জীবন্ত কিংবদন্তী অমিতাভ বচ্চন। পাল্টা টুইট করে তাদের ধন্যবাদও দিয়েছেন বিগ-বি। শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অন্য তারকারাও। কর্মক্ষেত্রে এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে অমিতাভের ‘ঠগস অব হিন্দুস্থান’ ছবিটি। এছাড়া বুলগেরিয়ায় চলছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে তার ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং।

১৯৬৯ সালে ‘হিন্দুস্তানি’ নামের একটি চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন অমিতাভ বচ্চন। প্রায় চল্লিশ বছরের ক্যারিয়ারে ১৯০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। অভিনয় দক্ষতা দিয়ে জিতে নিয়েছেন চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার। এছাড়া পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণসহ অসংখ্য বড় বড় পুরস্কার ঘরে তুলেছেন অমিতাভ বচ্চন। এ জন্যই তিনি বলিউডের শাহেনশাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ চাহিদাসম্পন্ন ৩ জনকে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

মন খারাপ বিগ-বির, আয়োজন নেই জন্মদিনে

আপডেট সময় ১২:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮