ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

রোমান্সে মেতেছেন সাইমন-পরী

অাকাশ বিনোদন ডেস্ক:

সিলেটের জাফলং ও বিছনাকান্দির ঝর্ণার স্বচ্ছ জলরাশির মধ্যে নেচে গেয়ে সময় কাটাচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক-পরীমনি। তবে অবকাশ যাপন করছেন না ‘নদীর বুকে চাঁদ’ সিনেমার গানের শুটিং করছেন এ জুটি।

শওকাত ইসলাম পরিচালিত ‘নদীর বুকে চাঁদ’ সিনেমায় ‘প্রিয়তম’ শিরোনামের গানে পারফর্ম করছেন সাইমন-পরী।

এ প্রসঙ্গে পরীমনি রাইজিংবিডিকে বলেন, ‘‘সিলেটে দুটি গানের শুটিং করব। এখন ‘প্রিয়তম’ শিরোনামের একটি গানের শুটিং করছি। এছাড়া এখানে ‘ফেসবুক’ নিয়ে একটি গানের শুটিং করব। এখানকার পরিবেশ মনোমুগ্ধকর। এখানে আসলেই মনটা ফ্রেস হয়ে যায়।’’

সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুটি ছেলে-মেয়ে। ছেলেটির নাম চাঁদ আর মেয়েটির নাম নদী। এক পর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ রকম রোমান্টিক ঘরানার গল্প নিয়ে এগিয়ে গেছে সিনেমার কাহিনি। গল্পটি ভালো লেগেছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’

সাইমন-পরী প্রথমবারের মতো জুটিবদ্ধ হন নজরুল ইসলাম খানের ‘রানা প্লাজা’ সিনেমায়। সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও এখনো মুক্তির আলো দেখেনি। তাদের দ্বিতীয় সিনেমা ‘পুড়ে যায় মন’। এটি পরিচালনা করেছেন অর্পূব রানা। এ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ জুটি তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন ‘নদীর বুকে চাঁদ’ সিনেমায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

রোমান্সে মেতেছেন সাইমন-পরী

আপডেট সময় ০৫:৪৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭