ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধুর পরিকল্পনায় দেশ আজ সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার মাধ্যমে করতে হবে। যে যেখানে কাজ করুন, মূল লক্ষ্য হতে হবে দেশের উন্নয়ন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে নিজ নিজ পেশাকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার প্রথম দেশের পরিকল্পিত এবং টেকসই উন্নয়নের ধারা চালু করেন। দেশ স্বাধীনতার পরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছিলেন। সেই পরিকল্পনায় সবাই আজ সুফল ভোগ করছেন।

বুধবার বেলা ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয় সরকারিকরণ করায় লালগালিচা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ফলে উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে বিভিন্ন প্রতিষ্ঠান ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

আয়োজিত লালগালিচা সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল মতিন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব, নকিবুল ইসলাম নবাব, আহসান ইকবাল বুলবুল, রাম গোপাল সাহা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকবর হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা আজিজুল আলম, আজিজুল আয়ম, নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু, কবির হোসেন, রফিকুল ইসলাম, শফিকুর রহমান, যুবলীগ নেতা কামরুজ্জামান নিপন, মোকাদ্দেস হোসেন, শাহিনুর রহমান পিন্টু, জেলা পরিষদ সদস্য নুর মোহাম্মদ তুফান, জয়জয়ন্তী সরকার মালতিসহ পৌরসভা, ইউনিয়ন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিদ্যালয়ের এক কোটি ২৪ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে একাডেমি ভবন উদ্বোধন করেন। এ ছাড়া বিকালে অমরপুর ও রুস্তমপুর বিদ্যালয়ের চারতলা একাডেমি ভবন উদ্বোধন করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

বঙ্গবন্ধুর পরিকল্পনায় দেশ আজ সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮