ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অপরাধ অনুযায়ী সাজা পায়নি তারেক: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৪ বছর পর এ মামলায় বিচার শেষ হয়েছে। রায়ে আমরা খুশি হয়েছি। কিন্তু হামলার মূল নায়ক তারেক রহমান অপরাধের গুরুত্ব বিবেচনায় সাজা পায়নি।

বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

এই মামলার রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এই হামলার মূল নায়ক তারেক রহমান। বাংলাদেশের মাটি থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নির্মূল করার পরিকলল্পনার মূল নায়ক।

আনিসুল হক বলেন, বিএনপি কোনোদিন আইনের শাসনের ধারবাহিকতা মানে না। জিয়াউর রহমান হত্যারও বিচার হয় নাই। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আইনের শাসনের প্রতিষ্ঠার চেষ্টা করছি। স্বধীন বিচার বিভাগ সব হত্যা মামলার রায় দিচ্ছেন।

রায়ের বিষয়ে আপিল প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, রায় পুঙ্খানুপুঙ্খভাবে দেখার পর তারেক রহমান, কায়কোবাদ ও হারিছ চৌধুরীর রায়ের ব্যাপারে আপিল করবেন কিনা তা দেখবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অপরাধ অনুযায়ী সাজা পায়নি তারেক: আইনমন্ত্রী

আপডেট সময় ০২:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮