ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

মাস্টারমাইন্ডের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিল: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৪ বছর আগে ২১ আগস্টের সেই নারকীয় গ্রেনেড হামলায় রায়ে পুরোপুরি সন্তুষ্ট নয় আওয়ামী লীগ। তবে অখুশিও নয়।

রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, রায়ে হামলার মাস্টারমাইন্ডের সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পানিশম্যান্ড হওয়া উচিত ছিল।

তিনি বলেন, মুফতি হান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলে গেছেন, হামলায় তারেক রহমানের অনুমতি ছিল।

‌‘এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তখনকার সরকার আলামত নষ্ট করে দিয়েছে। খালেদা জিয়া তখন ক্ষমতায় ছিলেন। কিন্তু সরকার চালাচ্ছিল হাওয়া ভবন,’ বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, তখনকার সরকার এফবিআইকে তদন্ত করতে দেয়নি। স্কটল্যান্ড ইয়ার্ডকেও আসতে দেয়নি।

নারকীয় সেই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন ও বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

১৪ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে নৃশংস ওই গ্রেনেড হামলা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছিল। ঢাকার এক নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন বুধবার বেলা ১২টায় হত্যা ও বিস্ফোরক আইনে করা আলোচিত দুই মামলার রায় ঘোষণা করেন।

গত ১৮ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক রায় ঘোষণার দিন ধার্য করেন।

রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, তারা রায় পর্যালোচনা করবেন।

আরেক আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন বলেন, রায়ে আমরা অসন্তুষ্ট না। ব্যারিস্টার শেখ ফজলে নূল তাপস বলেন, এ রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

মাস্টারমাইন্ডের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিল: কাদের

আপডেট সময় ০১:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮