ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

চলতি অর্থবছরে ৭.১ শতাংশ প্রবৃদ্ধির আভাস আইএমএফের

অাকাশ জাতীয় ডেস্ক:

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আভাস দিয়েছে যে, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ৭ দশমিক ১ শতাংশ হারে বাড়বে। এ মাসের শুরুতে বিশ্বব্যাংকও ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সাধারণসভা চলাকালে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন বলছে, চলতি বছর শেষে বাংলাদেশে ভোক্তা মূল্যসূচক (মূল্যস্ফীতি) ৫ দশমিক ৮ শতাংশ ও আগামী বছর ৬ দশমিক ১ শতাংশে পৌঁছাবে।

তবে এ প্রক্ষেপণ এশীয় উন্নয়ন ব্যাংকের ৭ দশমিক ৫ শতাংশ ও সরকারের ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্বলনের চেয়ে কম।

আইএমএফের পূর্বাভাস বলছে, ব্যবসায় নীতি নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা ও আমদানি শুল্কারোপের কারণে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈশ্বিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে।

সংস্থাটির হিসাবে, ২০১৮ ও ২০১৯ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৭ শতাংশ, যা ৩ দশমিক ৯ শতাংশ হবে বলে জুলাইতে পূর্বাভাস দেয়া হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী

চলতি অর্থবছরে ৭.১ শতাংশ প্রবৃদ্ধির আভাস আইএমএফের

আপডেট সময় ০৩:১৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮