ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ইউটিউবে নোরা ফাতেহির নাচের ঝড়

আকাশ বিনোদন ডেস্ক:

ইউটিউবে একের পর এক ভিডিও হিট৷ নাচের ঝড় তুলে চলেছেন তিনি। কখনো মিউজিক ভিডিও, কখনো আইটেম সং, কখনো রিমেক৷ নোরা ফাতেহির ‘বেলি ড্যান্স’ দেখতে আগ্রহীর শেষ নেই৷

কে নোরা ফাতেহি?

তিনি ক্যানাডায় জন্ম নেয়া মরক্কান বংশোদ্ভূত নর্তকী, মডেল এবং অভিনেত্রী৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতীয় চলচ্চিত্রে তাহলে তার আগমন কিভাবে? হিন্দি ভাষা শিখেছেন কোথায়? তার মা তৃতীয় প্রজন্মের ভারতীয়৷ আর শুধু হিন্দি নয়, ইংরেজি, ফরাসি আর আরবি ভাষাও জানেন ছাব্বিশ বছর বয়সি এই ইউটিউব সেনসেশন৷

ভারতে যেভাবে :

ভারতীয় চলচ্চিত্রে নোরার আগমন ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ ছবির মাধ্যমে৷ তবে এই ছবি তাকে জনপ্রিয়তা অর্জনে তেমন একটা সহায়তা করতে পারেনি৷ বরং টলিউডের বেশকিছু ছবিতে আইটেম সংয়ে অংশ নিয়ে ভারতে দ্রুত পরিচিতি লাভ করেন তিনি৷ ‘কিক’ এবং ‘বাহুবলি’র মতো বড় বাজেটের ছবিতেও ইতোমধ্যে কাজ করার অভিজ্ঞতা হয়েছে তার৷

‘দিলবার দিলবার’ :

ভারতীয়দের নজর কাড়তে ইন্সটাগ্রামকে বেছে নিয়েছেন নোরা৷ সেখানে তার অনুসারীর সংখ্যা ত্রিশ লাখের মতো, আর এই সংখ্যা দ্রুতই বাড়ছে৷ তবে নোরার ‘বেলি ড্যান্স’ সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে ইউটিউবে৷ সাইটটিতে প্রকাশিত তার যে কোনো গান প্রথম চব্বিশ ঘণ্টাতেই দর্শকের সংখ্যা কয়েক মিলিয়ন ছাড়িয়ে যায়৷ ‘দিলবার’-এর রিমেক তৈরি করেছেন তিনি, যা ইন্টারনেটে ইতোমধ্যে প্রায় এক বিলিয়ন বার প্রদর্শিত হয়েছে৷

সালমানপ্রেমী নোরা :

বলিউড তারকা সালমান খানের বিশেষ ভক্ত নোরা ফাতেহি৷ শুধুমাত্র তার জন্যই নাকি ‘বিগবস নাইন’ রিয়েলেটি শো-তে অংশ নিয়েছিলেন তিনি৷ আর ‘ভারত’ ছবিতে সালমানের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান বলেও ঘোষণা দিয়েছেন এই ক্যানাডিয়ান-মরক্কান ড্যান্সার৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

ইউটিউবে নোরা ফাতেহির নাচের ঝড়

আপডেট সময় ১১:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮