ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিএনপির সাবেক সাংসদ আসাদুল হাবিব দুলুকে দুদকে তলব

অাকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাট-৩ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আসাদুল হাবিব দুলুকে তলব করে সোমবার দুদকের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান চিঠি পাঠিয়েছেন।

১৪ অক্টোবর সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আসাদুল হাবিব দুলু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি।

নোটিশে বলা হয়েছে, আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে বিএনপি সরকারের আমলে লালমনিরহাট-রংপুর অঞ্চলে টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদক সূত্র জানায়, চলতি বছরের শুরুতে আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

বিএনপির সাবেক সাংসদ আসাদুল হাবিব দুলুকে দুদকে তলব

আপডেট সময় ০৬:৪৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮