ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

আগামী নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই: এইচ টি ইমাম

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় সংগঠিত ও পরিকল্পিতভাবে বিজয়ের জন্য কাজ করতে প্রবাসীদের আহ্বান জানান এইচ টি ইমাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নৌকাকে আমরা অবশ্যই বিজয়ী করব। কিন্তু মনে রাখতে হবে, আমাদের জন্য বিজয়ের কোনো বিকল্প নেই। সেই বিজয় আনতে হবে সংগঠিত হয়ে, পরিকল্পনা করে।

প্রত্যাগত প্রবাসীদের উদ্দেশ্যে এইচ টি ইমাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মানুষের ঘরে ঘরে গিয়ে উন্নয়ন ও আওয়ামী লীগের পরিকল্পনার কথা মানুষকে জানাতে হবে। নিজেদের ভালো কাজ প্রচার করতে গিয়ে প্রতিদ্বন্দ্বীকে খারাপ বলবেন না।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, প্রবাসীরা শ্রদ্ধার পাত্র। তারা দেশের অর্থনীতিকে শক্ত করে ধরে রেখেছেন।

দেশের রাজনীতিতে প্রবাসীদের পদ ও কমিটি প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে আওয়ামী লীগের রাজনীতি করা প্রবাসীদের সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত আছেন। পরবর্তীতে জেলায় জেলায় কমিটি করার ব্যাপারে আলোচনা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

আগামী নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই: এইচ টি ইমাম

আপডেট সময় ০৬:২২:২১ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮